দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও মাত্র এক গোলের লিড নিয়ে বিরতিতে গেছে স্বাগতিক মেক্সিকো। গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের একের পর এক দুর্দান্ত সেভ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।
ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই গোলের দেখা পায় মেক্সিকো। জুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে মেক্সিকো। প্রথমার্ধে ৫৮ শতাংশ বলের দখল ধরে রেখে তারা ১০টি শট নেয়, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিতে পেরেছে মাত্র দুটি শট।
তবে আফ্রিকান দলটিও কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তোলে। দ্রুতগতির পাল্টা আক্রমণে তারা মেক্সিকোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারত মেক্সিকো। কিন্তু সে সময় দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। তবে দুই মিনিট পর কুইনোনেসের ক্ষিপ্রতার সামনে আর টিকতে পারেননি তিনি।
প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করে মেক্সিকো। ৪১ মিনিটে রনওয়েনের আরেকটি অসাধারণ সেভ ব্যবধান বাড়তে দেয়নি। এরপর ৪৩ মিনিটে কুইনোনেসের শট গোলবারে লেগে ফিরে এলে দ্বিতীয় গোলের অপেক্ষা বাড়ে স্বাগতিকদের।
শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেক্সিকো।
এমএস/